ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বৃহস্পতিবার সন্দেহভাজন আল-কায়েদা বন্দুকধারীদের হামলায় ১২ সৈন্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এএফপি’র এক খবরে বলা হয়, শাবওয়া প্রদেশের কাছে বেহান গ্রামের একটি চেকপয়েন্টের কাছে এ হামলা চালানো হয়। আল কায়েদা সদস্যরা স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে এ হামলা চালায়। শাবওয়া ও পার্শ্ববর্তী আবইয়ান প্রদেশের ছোট শহর ও গ্রাম থেকে আল-কায়েদাকে হঠাতে সেনাবাহিনী আল কায়েদার বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান চালিয়েছে। সূত্র: বিএসএস [b]ঢাকা, ০৫ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
ইয়েমেনে আল কায়েদার হামলায় ১২ সেনা নিহত
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বৃহস্পতিবার সন্দেহভাজন আল-কায়েদা বন্দুকধারীদের হামলায় ১২ সৈন্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।





