উত্তর কাশ্মিরে 'লাইন অব কন্ট্রোলে'র কাছাকাছি তুষার ধসে তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও এক সেনা যাকে পরবর্তীতে উদ্ধার করে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল শুক্রবার শেষ বিকেলে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে সোনাপান্দি গলিতে ভারতীয় সেনাবাহিনীর ২১ নম্বর রাজপুর রেজিমেন্টের সেনা ছাউনির উপর আছড়ে পড়ে তুষার ধস।
চার সেনা নিখোঁজের পরই সেখানে রওনা দেয় উদ্ধারকারী দল। ঘটনাস্থলেই একজনকে মৃত অবস্থায় উদ্ধার হয়। বাকি দুই সেনা মারা যান শ্রীনগরের বাদামিবাগ সামরিক হাসপাতালে। নিহত সেনা সদস্যরা হলেন হাবিলদার কমলেশ কুমার, নায়েক বলবীর এবং সেপাই রাজিন্দর।
উল্লেখ্য দুইদিন আগে আফগানিস্তন, পাকিস্তান ও কশ্মিরের কিছু অঞ্চলসহ ৬.১ মাত্রার ভূমিকম্প হয়। স্বাভাবিকভাবে ভূমিকম্পের কারণে এই রকম তুষার ধসের ঘটনা ঘটে। তিন সেনা নিহত হওয়ার পর সেখানে বিশেষ সতর্কতা জারি করেছে ভারতীয় সরকার।
গত ৫ জানুয়ারি তুষার ধসের ঘটনায় ১১ জন নিহত হয় যেখানে দুই বছরের শিশুও ছিল। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত তুষার ধসে মোট ২১ জন নিহত হয়। যার মধ্যে ১৫ জন ভারতীয় সেনা নিহত হয়।
জেড





