ক্যামেরুনের উত্তরাঞ্চলে বন্দুকধারীরা ইতালির দুই ধর্মযাজক ও কানাডার এক সন্ন্যাসিনীকে অপহরণ করেছে। শনিবার ইতালির পররাষ্ট্র মন্ত্রনালয় ও সংবাদ মাধ্যম একথা জানায়।
বার্তা সংস্থা আনসা পরিবেশিত খবরে বলা হয়, পশ্চিম আফ্রিকার দেশটির উত্তরাঞ্চলে রাতে এ অপহরণের ঘটনা ঘটে। ইতালির পররাষ্ট্র মন্ত্রনালয় জানায়, ইতালির উত্তরাঞ্চলীয় ভিসেঞ্জা অঞ্চল থেকে এ দুই ধর্মযাজককে আটক করা হলেও এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি। সূত্র: এএফপি
[b]ঢাকা, ০৫ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই[/b]