রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এ মন্তব্যের পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। ইউক্রেনে রুশ হামলার কারণে এ মন্তব্য করেন বাইডেন। খবর বিবিসির।

হোয়াইট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রথমবারের মতো পুতিনের সমালোচনায় এমন কঠিন শব্দ ব্যবহার করেন মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তীতে হোয়াইট হাউজ থেকে বলা হয়, বাইডেন নিজের মন থেকেই এ কথা বলেছেন।

এদিকে বাইডেনের এমন মন্তব্যে ক্ষুব্ধ রুশ সরকার বলছে, এমন ঘটনা ক্ষমার অযোগ্য। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা বিশ্বাস করি এ ধরনের মন্তব্য এটি রাষ্ট্রের প্রধানের কাছ থেকে গ্রহণযোগ্য নয় একইসঙ্গে এটি ক্ষমার অযোগ্য।

স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেনকে জিজ্ঞেস করা হয়েছিল, ইউক্রেনে যা হচ্ছে আমরা সবকিছু দেখছি, তবে কী আমরা পুতিনকে একজন ‘যুদ্ধাপরাধী’ বলতে পারি?

এ প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, আমি মনে করি তিনি (পুতিন) একজন ‘যুদ্ধাপরাধী’। পরবর্তীতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, ইউক্রেনে রাশিয়ার বর্বরতার চিত্র দেখে নিজের মন থেকেই এ মন্তব্য করেছেন প্রেসিডেন্ট।

এইচএন