লেবাননে প্রায় ১০ মাসের রাজনৈতিক অচলাবস্থার পর অবশেষে একটি ঐক্যমত্যের সরকার গঠিত হয়েছে। নয়া প্রধানমন্ত্রী তাম্মাম সালামসহ অন্যান্য রাজনৈতিক নেতারা শনিবার রাজধানী বৈরুতে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সালাম বলেছেন, ১০ মাস প্রচেষ্টা ও ধৈর্য ধরার পর জাতীয় স্বার্থ রক্ষার জন্য একটি সরকার গঠিত হয়েছে। এ ঐক্যমত্যের সরকারের প্রধান দুই শরীক হচ্ছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং পাশ্চাত্যপন্থী সাবেক প্রধানমন্ত্রী সা’দ হারিরির দল- ফিউচার মুভমেন্ট পার্টি। প্রধানমন্ত্রী সালাম জানিয়েছেন, লেবাননের সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সক্ষম হবে এ সরকার।
গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী হিসেবে সালামের নাম প্রস্তাব করার পর থেকে হিজবুল্লাহ ও ফিউচার মুভমেন্ট পার্টির মধ্যে তীব্র মতবিরোধের কারণে সরকার গঠন করা সম্ভব হয়নি। হিজবুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করার কারণে ফিউচার পার্টি এ দলটির বিরোধিতা করছে। এ কারণে গত কয়েক মাসে সরকার গঠনের বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে।
গত ২১ জানুয়ারি লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরি প্রথমবারের মতো ঘোষণা করেন, তিনি হিজবুল্লাহ এবং এর সহযোগী সংগঠনগুলোর সঙ্গে ঐক্যমত্যের সরকার গঠনে প্রস্তুত। তার সে ঘোষণার প্রায় এক মাস পর লেবাননে ঐক্যত্যের সরকার গঠিত হল। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
লেবাননে অবশেষে ঐক্যমত্যের সরকার