অস্ট্রেলিয়ায় প্রচণ্ড ঝড়ে কয়েকটি অঞ্চলে নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। ঝড়ের প্রকোপে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সমুদ্র-তীরবর্তী অনেক বাড়ি ভেঙে পড়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার ঝড় ও বন্যায় একজন নিহত হয়েছেন।
বিবিসি জানায়, স্থানীয় সময় আজ সোমবার সকালে অস্ট্রেলিয়ার ক্যানবেরার সোলেন কটন নদী থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়।
ঝড়ে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও তাসমানিয়া অঞ্চল।
জেড





