ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন পরপর পাঁচবারজাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড মাতানো বাঙালি গায়ক কুমার শানু।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিলেন তিনি। তাকে সম্মান জানিয়েদলের সদস্যপদ দেন বিজেপি সভাপতি অমিত শাহ।বিজেপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার কলকাতায় বুদ্ধিজীবী ও সাধারণ মানুষদের নিয়ে একটি মিছিলের আয়োজন করেবিজেপি। মিছিলে যোগ দেন জাদুকর পিসি সরকার, অভিনেতা নিম্বু ভৌমিক, জর্জ বেকারসহবিশিষ্ট ব্যক্তিরা।অন্যদিকে জল্পনা শুরু হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়েও।

শোনা যাচ্ছে তিনিও বিজেপিতে যোগ দিতে পারেন। তবে এখনও কোনো পক্ষেই এ খবরেরসত্যতা স্বীকার করা হয়নি।

কেএইচ