আফগানিস্তানের রাজধানী কাবুলের ঈদগাহ মসজিদের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন।
গতকাল রোববারের এই হামলার ঘটনায় আরো ২০ জন আহত হন।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির পশতু বিভাগ এই সংবাদ জানায়।
এদিকে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খোসতি বলেন, হামলার সাথে জড়িত থাকায় ৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে কাবুলের ঈদগাহ মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় মসজিদে অন্তর্বর্তী আফগান সরকারের তথ্য উপমন্ত্রী ও প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে দোয়া মাহফিল চলছিলো।
এখনও হামলার জন্য কোনো পক্ষই দায় স্বীকার করেনি।
তবে চলতি বছরের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের নেয়ার পর থেকেই দেশটিতে উগ্রবাদী সংগঠন আইএসের তৎপরতা বেড়েছে।
ইতোমধ্যেই বেশ কিছু এলাকায় হামলা চালিয়েছে তারা। আইএস দমনে তালেবান ইতোমধ্যেই আফগানিস্তানজুড়ে অভিযান পরিচালনা শুরু করেছে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি।
এইচএন





