ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন জমে উঠেছে। রাজ্যের নির্বাচনী প্রচারে আজ বৃহস্পতিবারও পশ্চিমবঙ্গে চষে বেড়িয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বিজেপি প্রার্থীদের পক্ষে ভোট চাইতে তিনি খড়গপুর, আলিপুরদুয়ার থেকে আসানসোল ঘুরে বেড়িয়েছেন।

গতকালও তিনি প্রচারে অংশ নিয়েছিলেন। দু’দিনে তিনটি নির্বাচনী জনসভাতেই তৃণমূলকে তুলোধনা করলেন নরেন্দ্র মোদি। কিন্তু আসানসোলে এক ধাপ এগিয়ে তাঁর বক্তব্য-এঁদের ‘জেলে যাওয়ার সময় এসেছে, তাই এত চিৎকার’!

আসানসোল স্টেডিয়ামে মোদির আজকের বক্ত়ৃতায় বড় অংশ জুড়ে ছিল সিন্ডিকেট দুর্নীতির অভিযোগ। টিএমসি দলের ‘নতুন নামকরণ’ও করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘‘টি ফর টেরর, এম ফর মওত, সি ফর করাপশন’’। নরেন্দ্র মোদির আরও তোপ, ‘‘সিন্ডিকেটের নামে দুর্নীতির পুরো টাকাটাই খাচ্ছে তৃণমূল। কয়লা লুঠেও চলছে এই সিন্ডিকেট রাজ।

বামেরা এ গুলো তৈরি করেছিল। তৃণমূল তা এগিয়ে নিয়ে যাচ্ছে।’’ মোদির মতে, তৃণমূলের দুর্নীতি আর সন্ত্রাসের যে রূপ প্রকাশ্যে চলে এসেছে তার ফল নিজেরাও বুঝতে পারছেন তৃণমূল নেতারা। জেলে যাওয়ার সময় এসেছে বুঝেই বেশি চিৎকার করছেন তাঁরা, বলেন মোদি।

এআই