ইতিহাসে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে শুক্রবার রুশ বাহিনী পাকিস্তানে পৌঁছেছে। এই মহড়া চলবে দুই সপ্তাহ।

পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআরের মহাপরিচালক লে. জেনারেল আসিম বাজওয়া এক টুইট বার্তায় বলেছেন, প্রথম পাক-রুশ যৌথ মহড়ায় অংশ নিতে রুশ স্থল বাহিনী পাকিস্তানে এসে পড়েছে।

২৪ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এই মহড়া। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারের একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে এই যৌথ মহড়াকে । সাম্প্রতিক সময়ে দুই দেশের সামরিক সহযোগিতা বেশ জোরদার হয়েছে।

ভারত অধিকৃত কাশ্মিরের একটি সেনাঘাটিতে হামলার প্রেক্ষাপটে অনেকে বলছিল, রাশিয়া এই মহড়া বাতিল করে দিয়েছে।

কিন্তু শুক্রবার রুশ বাহিনীর পাকিস্তানে যাওয়ায় প্রমাণিত হলো, ওই খবর ছিল নিতান্তই গুজব। (সূত্র-এক্সপ্রেস ট্রিবিউন)

এমবি/কেবি