নেপালে সচরাচরই বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। খারাপ সড়ক যোগাযোগ ও দুর্বল ব্যবস্থাপনার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

সম্প্রতি নেপালে এ ধরনের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩২জন নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার ( ১২ অক্টোবর) দুপুরের পর উত্তর-পশ্চিম নেপালের মুগু জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, মুগু জেলা দিয়ে যাওয়ার সময় পাহাড়ি সড়ক থেকে ছিটকে বাসটি গড়িয়ে নিচে পড়ে যায়।

এতে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন। দুর্ঘটনার কারণ এখনো অস্পষ্ট।

তবে ব্রেক ফেল করে বাসটি দুর্ঘটনায় পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলছে, ধর্মীয় উৎসব ‘দাশাইন’ উদ্যাপনের পর তারা বাড়ি ফিরছিল।

আহত ১৩ জনেরও বেশি যাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে হেলিকপ্টারে করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার সময় ৪৫ জন যাত্রী ওই বাসে ছিল বলে জানা যায়।

তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

এইচএন