মধ্য ফিলিপাইনে ফেরি ডুবিতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে শতাধিক লোককে। খারাপ আবহাওয়া কারণে ফেরিটি ডুবে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত সোয়া এগারোটার দিকে দেশটির লিলোয়ান পোর্ট থেকে ফেরিটি ছেড়ে যায়। পথিমধ্যে প্রবল ঢেউয়ের কারণে সেটি ডুবে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, মহরলিকা ২ নামের ওই ফেরিতে মাত্র ৮৪ জন নিবন্ধিত ছিলেন। ফলে ফেরিতে আসলে কত লোক ছিলেন তা বলা যাচ্ছে না।

এদিকে, প্রবল ঢেউয়ের কারণে উদ্ধারকারী নৌকাগুলো ঘটনাস্থলে যেতে পারছে না বলে জানিয়েছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদ।

কামান্ডার আরমন্ড বালিলো সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিকভাবে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ১০২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ফিলিপাইনের সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে থাকে।সূত্র: বিবিসি, আল জাজিরা

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ