ভারতের জম্মু কাশ্মীরের লাচিপুরায় সেনাবাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে ১০জন নিহত হয়েছে। এছাড়া এক সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে এই ১০জন নিহত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

কাশ্মীরের সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৮ সেনা নিহত হওয়ার পর কাশ্মীরজুড়ে চলছে সেনাবাহিনীর বিশেষ অভিযান। সেনাবাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবেই ১০ সন্ত্রাসীরা নিহত হয়েছে বলে জানিয়েছে দিল্লি।

এদিকে, কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে হামলার ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। ভারত-পাকিস্তানের শীর্ষ পর্যায়ের পরষ্পর বিরোধী বক্তব্যে ইতোমধ্যেই শীতল যুদ্ধে রুপ নিয়েছে দেশ দুটির সম্পর্ক।

উল্লেখ্য, গত রোববার কাশ্মীরের উরিতে সন্ত্রাসীদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর ৬ঘন্টার সম্মুখ যুদ্ধে ১৮ জন সেনা সদস্য নিহত হন, আহত হন কমপক্ষে ৩০ সেনা। ৬ঘন্টার সম্মুখ যুদ্ধে হামলাকারীরাও নিহত হন।

এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেন ভারতের নেতারা। অন্যদিকে ভারতের অভিযোগ অস্বীকার করে পাকিস্তান।

এসএম