ফের ভারতীয় সেনা ছাইনিতে হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার সকালে কাশ্মীরের পাকিস্তান সীমানায় হান্ডওয়ারা জেলার ৩০ নম্বর প্রধান রাশতিয়া রাইফেলস সেনা ছাউনিতে 'সেন্ট্রি পোষ্ট' লক্ষ্য অতর্কিত এই হামলা চালায় বিদ্রোহিরা। অবস্থার মোকাবিলায় সেনারা পাল্টা হামলা চালায়। এতে ৩ জন নিহত এবং ২ সেনা আহত হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানা যায়।

সেনা সদস্যদের বরাত দিয়ে জানা যায় বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ কুপওয়াড়ার লেনগেট এলাকায় রাশতিয়া রাইফেলস ক্যাম্পের দুটি পোস্টে গুলি করার পর সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাদের ধাওয়া করে গুলি করে সেনাসদস্যরা। এতে তিন হামলাকারিই নিহত হয়। আপাতত গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনারা।

এই নিয়ে অক্টোবর মাসে তৃতীয় বারের মতো ভারতীয় সেনা ক্যাম্পে হামলা চালায় বিদ্রোহিরা। তার ৪ দিন আগে বারামুলার সেনা ছাউনিতে হামলা চালায় বিদ্রোহিরা। এতে এক বিএসএফ জওয়ান নিহত হয়।

জেড