ভারতের তামিল নাডু রাজ্যের ভিল্লাপুরাম জেলায় রাসায়নিক দিয়ে চতুর্থ শ্রেণির ১৫ শিক্ষার্থীর পা পুড়িয়ে দেওয়ায় এক নারী শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

পড়াশোনায় ভালো না করায় শিশুদের পায়ে ক্যামফোর ঢেলে পুড়িয়ে দেন তিনি, জানিয়েছে এনডিটিভি।

জেলা পুলিশ সুপার নরেন্দ্র কুমার বলেন,“জুভেনাইল জাস্টিস অ্যাক্টের আওতায় আমরা উনাকে গ্রেপ্তার করেছি”।

গ্রেপ্তার শিক্ষক বৈজয়ন্তিমালাকে ২৪ জুন পর্যন্ত জুডিশিয়াল কাস্টডিতে রাখার আদেশ দিয়েছে স্থানীয় একটি আদালত।

শিক্ষা বিভাগ বৈজয়ন্তিমালা ও যে স্কুলে তিনি শিক্ষকতা করতেন সেই স্কুলের প্রধান শিক্ষককে বরখাস্ত করেছে।

এফএফ