বৃহস্পতিবার (২১ জুলাই) স্থানীয় সময় দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলার কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

দেশটির প্রেসিডেন্ট অফিস থেকে দেওয়া একটি বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

গত ১৫ জুলাই এর আগে আস্থা ভোটে জেতার পরেও পদত্যাগের ঘোষণা দেন তিনি। কিন্তু সে সময় তার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাননি প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা।

তবে আগাম নির্বাচন না হওয়া পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা।

৭৪ বছর বয়সী দ্রাঘি ইতালিতে বেশ জনপ্রিয় একজন নেতা। ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে ইউরোজোন সংকট মোকাবেলার জন্য তাকে সুপার মারিও বলা হয়ে থাকে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাগ্রহণ করেছিলেন তিনি।

এক সপ্তাহ আগে দ্রাঘি যে অর্থনৈতিক প্যাকেজ গ্রহণ করেছিলেন তা নিয়ে একটি শরিক দল আপত্তি জানায়। এ থেকে রাজনৈতিক সংকটের আশঙ্কা জানায় তারা। শরিক দল ফাইভ স্টার মুভমেন্টের মূল আপত্তি ছিল দ্রাঘির ২ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজ নিয়ে। তাদের দাবি, এর কারণে বিদ্যুতের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে।

বুধবার (২০ জুলাই) দ্রাঘি যখন পুনরায় ওই চুক্তি প্রস্তাব করেন তখন জোটের সমর্থন পাননি তিনি। এরপরেই তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এইচএন