পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় এবার আয়কর বিবরণী জনসমক্ষে প্রকাশ করলেন দেশটির দুজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ। তাঁরা হলেন: চ্যান্সেলর (অর্থমন্ত্রী) জর্জ অসবর্ন ও বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় ক্যামেরনের নাম আসার পর যুক্তরাজ্যের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে গত শনিবার ব্যক্তিগত আয়কর বিবরণী জনসমক্ষে প্রকাশ করেন। এরপর অর্থমন্ত্রী জর্জ অসবর্নের আয়করের হিসাব প্রকাশে দাবি জোরালো হতে থাকে। এমন দাবিকে জোরালো করতে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন স্বতঃপ্রণোদিত হয়ে গত রোববার নিজের আয়কর বিবরণী প্রকাশ করেন। তাঁকে অনুসরণ করে স্কটিশ লেবার পার্টির নেতা কেজিয়া ডাগডেইল এবং স্কটিশ কনজারভেটিভ পার্টির নেতা রুথ ডেভিডসনও একইদিন ব্যক্তিগত আয়কর বিবরণী প্রকাশ করেন।
এই পরিস্থিতিতে অসবর্ন আয়কর বিবরণী প্রকাশ করলেন। আয়কর বিবরণী প্রকাশ করলেন ক্যামেরনের সমালোচনায় মুখর থাকা বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

 

এইচ ই