ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে দিল্লি গিয়ে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে বিকালেই শেখ হাসিনা ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন তার বোন শেখ রেহানা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

এসএইচ