চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই বিদায় ঘটেছে নেদারল্যান্ডসের। তবে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জয় চায় জিম্বাবুয়ে। এমন সমীকরণের ম্যাচে ডাচদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।
বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেট ওভালে দুই দলের খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধভেরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটকিপার), রায়ান বার্ল, লুক জংউই, রিচার্ড নাগারভা, ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারা।
নেদারল্যান্ডস একাদশ: স্টিফেন মাইবার্গ, ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক-উইকেটকিপার), রোয়েলফ ভ্যান ডার মারউই, টিম প্রিঙ্গল, লোগান ভ্যান বেক, ফ্রেড ক্লাসেন ও পল ভ্যান মিকেরেন।
এবিএস





