রোমানিয়ায় ইহুদিবাদী ইসরাইলি দুই গুপ্তচরকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা ইসরাইলি গোয়েন্দা কোম্পানি ব্ল্যাক কিউব’এর কর্মী এবং তারা রোমানিয়ার দুর্নীতি বিরোধী প্রধান কৌসুলির বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালানোর চেষ্টা করেছে।

বেসরকারি গোয়েন্দা কোম্পানি ব্ল্যাক কিউব’এ ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের অনেক কর্মী নিয়োজিত আছে । আটক ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়েছে এবং তাদের ফরাসি পাসপোর্ট রয়েছে বলে জানানো হয়েছে। রোমানিয়ার দুর্নীতি বিরোধী প্রধান কৌসুলির দফতরের মুখপাত্র জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।

অভিযোগে বলা হয়েছে, রোমানিয়ার দুর্নীতি বিরোধী প্রধান কৌসুলি লরা কোনদ্রুতা কোভেসি’র ইমেইল হ্যাক করার চেষ্টা এ দুই ব্যক্তি করেছে। এ ছাড়া, তার পরিবারের সদস্যদের হুমকি দিয়েছে এবং হেনেস্তা করেছে। মিউনিখ থেকে এ দুই ব্যক্তিকে আটক করা হয়। কেভেসিকে গত মাসে দ্বিতীয় বারের জন্য নিয়োগ দেয়া হয়েছে। ঘুষ বিরোধী কঠোর অবস্থানের জন্য বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি। গত বছরই তার সংস্থার তৎপরতায় সাড়ে বারোশ’মামলা হয়েছে। এর মধ্যে দেশটির সাবেক এক প্রধানমন্ত্রী এবং সাবেক পাঁচ মন্ত্রীও রয়েছেন

এসটি