ভারতের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্র প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ।

এই ঘটনার অভিযোগ জানাতে শনিবার ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে ছুটে যান। এই খবর পেয়ে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে জড়িয়ে পড়ে পক্ষে বিপক্ষের দুটি গোষ্ঠী।

এ ঘটনার জের ধরে শনিবার রাতে প্রক্টরের অফিসের কাছে গুলিতে এক ছাত্র নিহত হন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্ররা ক্যাম্পসে কয়েকটি জিপ ও মোটর বাইকে ভাঙচুর চালায়। তারা এক পর্যায়ে প্রক্টরের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে শনিবার রাতেই ক্যাম্পাসে পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, একসময় মুসলিম বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছিল আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পরই ছিল এই বিশ্ববিদ্যালয়ের স্থান। কিন্তু কালের বিবর্তনে সেই ঐতিহ্য আজ লুপ্ত প্রায়। এর মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় চেষ্টা করছেন স্থানীয় মুসলিম শিক্ষাবীদরা। কিন্তু এ ধরনের সহিংসতা তাদের সেই চেষ্টাকে ব্যাহত করছে। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এই বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষার সাথে সকল আধুনিক বিষয়েও শিক্ষাদান করা হয়।

এইচ ই