প্রধানমন্ত্রী সাথে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
গণভবনে প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন মমতা। এরপর দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বেলা ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্প উদ্যোক্তাদের আয়োজনে করা শিল্প সম্মেলনে অংশ নেবেন।
এফবিসিসিআই, আইবিসিসিআই ও আইসিসির উদ্যোগে এ সম্মেলন হবে। সম্মেলনে বাংলাদেশ ও ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে শিল্প ও বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা হবে।
এরপর বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এরপর রাতের বিমানে প্রতিনিধিদলসহ মমতা কলকাতা ফিরে যাবেন।
এমকে





