ইয়েমেনের সৈন্যরা মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে আল-কায়েদা গ্রুপের কাছ থেকে এক বিদেশি নাগরিকসহ আট জিম্মিকে মুক্ত করেছে। সৈন্যদের এ অভিযানে আল কায়েদার সদস্যরা নিহত হয়। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা একথা জানান।
ইয়েমেনের সর্বোচ্চ নিরাপত্তা কমিটির ওই কর্মকর্তা জানান, এ উদ্ধার অভিযানে অপহরণকারী সাতজনের সকলেই নিহত হয়। তবে যে স্থানে অভিযান চালানো হয় সে স্থান ও বিদেশি নাগরিকের নাম তিনি জানান নি।
তিনি বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আল কায়েদার ওই আস্তানায় অভিযান চালায়। সেখানে তারা আটজনকে জিম্মি করে রেখেছিল। এদের মধ্যে সাতজন ইয়েমেনি ও একজন বিদেশি এক নাগরিক ।
সেখানে কতজনকে জিম্মি করে রাখা হয়েছিল সে ব্যাপারে কিছু উল্লেখ না করে ওই কর্মকর্তা সরকারি বার্তা সংস্থাকে বলেন, এ অভিযানে নিরাপত্তা বাহিনীর এক সদস্য সামান্য আহত হয়েছে।
উল্লেখ্য, বিগত দুই দশকে ইয়েমেনে কয়েকশ’লোককে অপহরণ করা হয়। তবে এদের অধিকাংশকে অক্ষত অবস্থায় মুক্ত করা হয়।
এমএ





