ভারতের উত্তর প্রদেশের ছয় বছরের এক লেজওয়ালা শিশুকে দেবতার সম্মান দিচ্ছে গ্রামবাসী। কারণ ওই শিশুটির লম্বা লেজ তাদের কাছে হনুমান দেবতার মতো পবিত্র মনে হয়।
শিশুটির নাম ওমর সিং। তার জন্ম নিজমাপুর নামে ছোট্ট একটি গ্রামে। পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট সে। জন্ম থেকেই তার পিঠের নিচের দিক থেকে লেজ সদৃশ একগুচ্ছ ঘন চুল বেরিয়ে এসেছে। তার লেজ সদৃশ চুলের দৈর্ঘ্য ১২ ইঞ্চি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397632071.jpg[/img]
হিন্দু ধর্মের হনুমান দেবতার লেজ থাকায় তার পরিবারের সদস্য ও স্থানীয়রা শিশুটিকে দেবতার মনে করে পূজা করে।
ওমরের বাবা আজমের সিং বলেন, ওমর খুব লক্ষ্মী ছেলে। সবাই তাকে দেবতার মতো পূজা করে। চাইলেই তার লেজ সদৃশ চুলগুলো কেটে ফেলে দেয়া যায়। কিন্তু আমরা তা চাই না। আমরা এটাকে সৃষ্টিকর্তার উপহার মনে করি।
উল্লেখ্য, মেরুদণ্ডের ত্রুটির কারণে লেজ সদৃশ চুল নিয়ে এ ধরণের শিশুর জন্ম হয়। গর্ভধারণের আগে ও গর্ভাবস্থায় ফলিক এসিডের অভাবে নবজাতকের মধ্যে এ ধরণের ত্রুটি দেখা দেয়। পৃথিবীতে আড়াই হাজারের মধ্যে এমন একটি শিশু জন্ম নেয়।
সূত্র : ডেইলি মেইল।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
আন্তর্জাতিক
লেজওয়ালা শিশুকে দেবতার সম্মান!
ভারতের উত্তর প্রদেশের ছয় বছরের এক লেজওয়ালা শিশুকে দেবতার সম্মান দিচ্ছে গ্রামবাসী। কারণ ওই শিশুটির লম্বা লেজ তাদের কাছে হনুমান দেবতার মতো পবিত্র মনে হয়। শিশুটির নাম ওমর





