মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেলকে একটি ঘোড়া উপহার দিয়েছে মঙ্গোলিয়া। দেশটিতে এক সংক্ষিপ্ত সফরে গেলে হ্যাগেলকে এ উপহার দেয়া হয়। আফগানিস্তানে সেনা পাঠানোর জন্য প্রশংসা করতে বৃহস্পতিবার মাত্র চার ঘণ্টার এক সফরে মঙ্গোলিয়া যান হ্যাগেল। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে রয়টার্স।
ডোনাল্ডা রামসফেল্ডের পর হ্যাগেলই হলেন প্রথম মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যিনি মঙ্গোলিয়া সফর করলেন। উল্লেখ্য, চীন ও রাশিয়া দ্বারা পরিবেষ্টিত মঙ্গোলিয়ার কোন জলসীমা নেই। ফলে, প্রচণ্ড পানি সংকটে ভুগে দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্রের আবেদনে সাড়া দিয়ে আফগানিস্তানে ৩৫০ জন সেনা মোতায়েন করে রেখেছে দেশটি। ইরাকেও সৈন্য পাঠিয়েছিল দেশটি।
মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরের চেঙ্গিস খান বিমানবন্দরে অবতরণের পর হ্যাগেলকে দেশের ঐতিহ্য অনুযায়ী স্বাগত জানানো হয়। এরপর তাকে খেতে দেয়া হয় শুকনো দুধ (ড্রাইড মিল্ক)। এরপর তাকে মোটরগাড়ির শোভাযাত্রা করে মঙ্গোলিয়ার প্রতিরক্ষা দফতরে নিয়ে যাওয়া হয়।
তবে, তাকে চমকটি দেখানো হয় আরো পরে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার পরে তাকে একটি বাদামি রংয়ের ঘোড়া উপহার দেয় দেশটির সেনাবাহিনী। তবে, ঘোড়াটি দেশে নিয়ে যাননি হ্যাগেল। এটি মঙ্গোলিয়াতেই রেখে গিয়েছেন তিনি। তবে, তিনি প্রতিজ্ঞা করেছেন, প্রতি বছরই তিনি ঘোড়াটির ছবি দেখবেন। সূত্র: রয়টার্স
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
মার্কিন 'যুদ্ধমন্ত্রী'কে যুদ্ধের সরঞ্জাম দিল মঙ্গোলিয়া!
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেলকে একটি ঘোড়া উপহার দিয়েছে মঙ্গোলিয়া। দেশটিতে এক সংক্ষিপ্ত সফরে গেলে হ্যাগেলকে এ উপহার দেয়া হয়। আফগানিস্তানে সেনা পাঠানোর জন্য প্রশংসা করতে বৃহস্পতিবার মাত্র চার ঘণ্টার এক সফরে মঙ্গোলিয়া যান হ্যাগেল।





