ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে ঢুকতে দিতে আপত্তি জানানোয় সোমনাথ কুন্ঠিয়া নামে মন্দিরের এক সেবায়েতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উড়িষ্যা পুলিশের ওই সেবায়েত ও তার কয়েকজন সহযোগীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।

মুসলিমদের গরুর গোশত খাওয়ার পক্ষে সাফাই দেয়ার অভিযোগে মমতাকে মন্দিরে প্রবেশ করতে না দেয়ার হুঁশিয়ারি দেন ওই সেবায়েত। সেবায়েত সংগঠনের সাধারণ সম্পাদক সোমনাথ কুন্ঠিয়ার দাবি, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে গরু জবাইকে সমর্থন করেছেন। ২০১৬ সালে এক সভায় তিনি গরুর গোশত খাওয়ায় কোনো দোষ নেই বলে মন্তব্য করেন। সুতরাং তাকে মন্দিরে ঢুকতে দেয়া উচিত নয়।‍ এর থেকে স্পষ্ট যে, উনি নিজেও গরুর গোশত খান। তাই আমরা তাকে জগন্নাথ মন্দিরে ঢুকতে দেব না। মমতা যদি তার বক্তব্য বদলান তা হলে ভেবে দেখব তাকে প্রবেশের অনুমতি দেয়া যায় কিনা।‘ এছাড়া, মমতা জগন্নাথ মন্দিরে যাবেন জানতে পেরে বিক্ষোভ শুরু করে শ্রী জগন্নাথ সেবায়েত সম্মিলনী।

মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বরাবরই বলে থাকেন, কে কী খাবে তা ঠিক করার অধিকার কারোর নেই।
তৃণমূলের অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবেই এক সেবায়েতকে দিয়ে ওই আপত্তি তুলিয়েছে। অভিযুক্ত সোমনাথ একসময় বিজেপি’র সঙ্গে ছিলেন।

কিন্তু বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, ওটা স্থানীয় লোকের সমস্যা। ওরা মনে করতেই পারে। আপত্তি করতেই পারে।

মঙ্গলবার পুরীর পুলিশ সুপার সার্থক ষড়ঙ্গী বলেন, ‘আমরা সোমনাথ কুন্ঠিয়া নামে এক সেবায়েতকে আটক করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর এবং মন্দিরে পুজো দেয়া নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাকে আটক করা হয়েছে।’

গতকাল থেকে তিন দিনের উড়িষ্যা সফরে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (বুধবার) তিনি ভুবনেশ্বরের বেসরকারি অ্যাপোলো হাসপাতালে হাজির হন রোজ ভ্যালি কেলেঙ্কারিতে আটক সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে। গুরুতর অসুস্থতৃণমূল এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উড়িষ্যার কারাগার থেকে ওই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জেড