ইয়েমেনের চলমান যুদ্ধে দেশটির অর্ধেক জনগণ খাদ্য সংকটে পড়েছে। গত মার্চের শেষের দিকে যুদ্ধের মাত্রা তীব্র হওয়ার পর থেকে দেশটির এক কোটি ৩০ লাখ মানুষের মধ্যে ১৭ শতাংশ মানুষ অর্ধাহারে ও অনাহারে দিন কাটাচ্ছেন।

খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) ও বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) এসব তথ্য জানিয়েছে। সংস্থা দুটি আরো জানিয়েছে যে ইয়েমেনের ৬০ লাখ মানুষ দুর্ভিক্ষের শঙ্কায় রয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে অ্যারাবিয়ান পেনিনসুলা'র সবচেয়ে দরিদ্র রাষ্ট্র মারাত্মক খাদ্য সংকটে রয়েছে।

উল্লেখ্য, হুতি বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে দেশটির প্রেসিডেন্ট হাদি সৌদি আরব পালিয়ে গেছেন। এরপর ইয়েমেনের উপর বিমান হামলা চালায় সৌদি জোট। বিপরীতে হুতিরাও প্রতিরোধ গড়ে তোলেছেন। ফলে দেশটির হাজার হাজার সাধারণ মানুষ যুদ্ধের কবলে পড়ে যান।

জেডআই