পাঁচকুলায় সহিংসতা সৃষ্টির জন্য এক কোটি ২৫ লাখ রুপি দিয়েছেন ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের কথিত পালিত কন্যা হানিপ্রীত ইনসান।
২৫ শে আগস্ট রাম রহিমের বিরুদ্ধে অভিযোগ গঠন ও শাস্তি দেয়ার কয়েক দিন আগে তিনি রাম রহিমের ডেরা সাচা সুধার পাঁচকুলা শাখা প্রধান চামকুউর সিংকে এই অর্থ দিয়েছিলেন।
জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন গুরমিতের সহকারী কাম ব্যক্তিগত সহকারী রাকেশ কুমার। দুই নারী ভক্তকে ধর্ষণের মামলায় গুরমিত সিংকে জেল দিয়েছে হরিয়ানার সিবিআই আদালত। ওই সময় থেকেই আত্মগোপনে ছিলেন তার বহুল আলোচিত পালিত কন্যা হানিপ্রীত ইনসান।
অবশেষে এ মাসেই তিনি ধরা পড়েছেন। অনলাইন টাইমস অব ইন্ডিয়া লিখেছে, পুলিশ বিশ্বাস করছে গুরমিতের বিরুদ্ধে সিবিআই আদালতের রায়ের বিরুদ্ধে দাঙ্গা সৃষ্টির জন্য নেতাকর্মী, সমর্থকদের মধ্যে বিতরণ করার জন্য ওই অর্থ দিয়েছিলেন হানিপ্রীত সিং।
রাকেশ কুমার ভারতের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)-এর হেফাজতে আছেন। এসআইটি টিমের নেতৃত্বে আছেন এসিপি মুকেশ মালহোত্রা।
গত মাসে হরিয়ানায় ওই দাঙ্গায় কমপক্ষে ৩৬ জন মানুষ নিহত হন। রাকেশকে গ্রেপ্তার করা হয়েছিল ২৭ শে সেপ্টেম্বর। রায় ঘোষণার সময় গুরমিতের সঙ্গে ছিলেন তিনি ও হানিপ্রীত।
পরে ২৬ শে আগস্ট হানিপ্রীতকে রোহটাক থেকে সিরসা নিয়ে যান। পাঁচকুলার কমিশনার অব পুলিশ এ এস চাওলা নিশ্চিত করে বলেছেন, এক কোটি ২৫ লাখ রুপি হস্তান্তর করা হয়েছে চামকাউরকে।
তবে এ বিষয়ে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। তিনি শুধু বলেছেন, এগুলো তদন্তাধীন রয়েছে। তিনি স্বীকার করেন, ধর্ষণ মামলার রায়কে কেন্দ্র করে ডেরা সদর দপ্তর থেকে আগেভাগেই পরিকল্পনা করা হয়েছিল।
জেড





