বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় নারীদের অন্তর্ভূক্তির হার ব্যাপকহারে বেড়ে গেছে। চলতি বছর নবাগতা ৪২ জনসহ মোট ১৭২ জন নারী বিলিয়নিয়ারের তালিকায় উঠে এসেছেন। ফোর্বস ম্যাগাজিন সোমবার প্রকাশ করেছে এই নতুন ধনীদের তালিকা। এতে প্রথম স্থানটি আবারো ফিরে পেয়েছেন বিল গেটস। খবর এনডিটিভির।
তবে, বিলিয়নিয়ার নারীদের বেশিরভাগই উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তির ফলে ধনীর খাতায় নাম লেখাতে পেরেছেন। নতুন বছরে নতুন করে বিলিয়নিয়ারের খাতায় নাম লিখিয়েছেন ২৬৮ জন। এর মধ্যে ৪২ জন হলেন নারী। ৪২ জনের মধ্যে ৫ জন নারী নিজের যোগ্যতা ও প্রচেষ্টায় বিলিয়নিয়ার হতে পেরেছেন।
ফোর্বসের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে গত বছরের চেয়ে এবার বিলিয়নিয়ার নারী বৃদ্ধির হার ২৫ শতাংশ বেশি। তবে, ১৬৪৫ জনের বিলিয়নিয়ারের তালিকায় নারীর সংখ্যা মাত্র ১৭২, যা মোট বিলিয়নিয়ারের প্রায় ১০ শতাংশ।
নারীদের মধ্যে শীর্ষ ধনীর তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিষ্ঠান ওয়ালমার্টের উত্তরাধিকারী ক্রিস্টি ওয়ালটন। তিনি ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের পুত্র জন ওয়ালটনের বিধবা স্ত্রী। গত ৫ বছরের মধ্যে চার বারই তিনি শীর্ষ নারী ধনীর স্থানটি ধরে রেখেছেন। তিনি ৩৬.৭ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ সম্পত্তির মালিক।
দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের এল ওরিয়েল। তিনিও নিজে সম্পত্তি অর্জন করেননি। উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তার সম্পত্তির পরিমাণ ৩৪.৫ বিলিয়ন ডলার। তিনি ফ্রান্সের নারী-পুরুষের মধ্যেও শীর্ষ ধনী।
তৃতীয় শীর্ষ ধনী নারী হলেন ওয়ালমার্টেরই আরেক উত্তরাধিকারী এলিস ওয়ালটন। তার সম্পত্তি ৩৪.৩ বিলিয়ন ডলার। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
বিশ্বে বেড়েছে বিলিয়নিয়ার নারীর সংখ্যা