[b]ওয়েলিংটন: [/b]সাগরের পানিতে মাছ শিকার করতে নেমে হাঙ্গরের সঙ্গে লড়াই করিও প্রাণে বেঁচে গেলেন নিউজিল্যান্ডের এক ডাক্তার।
আক্রমণের শিকার হয়েও তিনি উপকূলে বসে নিজ ক্ষত স্থান সেলাই করেন। এরপর নিকটবর্তী এক পানশালায় বসে তিনি বিয়ার পান করেন।
মঙ্গলবার এক খবরে জানা যায়, নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলের নিকটবর্তী কোলাক উপসাগরে শনিবারে জেম্স গ্র্যান্ট নামে এক ডাক্তার মাছ শিকার করছিলেন। এ সময় একটি হাঙ্গর তার পা চোয়াল দিয়ে আঁকড়ে ধরে।
তিনি রেডিও নিউজিল্যান্ডকে বলেন, ‘আমি অসহায় বোধ করছিলাম। আমি এটিকে আমার পা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চালিয়ে যাই।’
২৪ বছর বয়সী গ্র্যান্ট বলেন, তিনি হাঙ্গরটিকে ভালো করে দেখেননি।
তবে তার ক্ষত চিহ্নের ধরন দেখে মনে হয় হাঙ্গরটির চোয়ালই প্রায় ৮ ইঞ্চি। এটি ছিল ১০ ফুট দৈর্ঘের একটি বড় হাঙ্গর।
ফেয়ার ফ্যাক্স মিডিয়াকে গ্র্যান্ট পরে বলেন, ‘যদিও আমার ছুরিটা ততটা বড় ছিল না, কিন্তু হাঙ্গরটিকে সরানোর জন্যে আমি তা দিয়েই তাকে আমি আঘাত করে যাই।’
তিনি আক্রমণ থেকে রক্ষা পর সমুদ্র উপকূলে সাঁতার কাটেন। পরে সঙ্গে রাখা চিকিৎসা সামগ্রী ব্যবহার করে তিনি ক্ষতস্থান সেলাই করেন।
পরে তিনি এবং তার বন্ধুরা মাছ শিকার ফেলে নিকটবর্তী একটি পানশালায় যান। তিনি সেখানে বিয়ার পান করেন। সূত্র: এএফপি[b]
ঢাকা, ২৮ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
[/b]