ইসলামিক স্টেট (আইএসআইএস)এর সদস্যরা সিরিয়ার রাকা প্রদেশে আকস্মিক হামলা চালিয়ে কমপক্ষে ৫০ সৈন্যকে হত্যা করেছে। শুক্রবার সৈন্যদের বেশিরভাগকেই আটকের পর হত্যা করা হয়েছে।

মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এ নিয়ে গত ২৪ ঘন্টায় সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে জিহাদিদের হামলায় মোট ৭৪ সৈন্য নিহত হল।

মানবাধিকার সংগঠনের পরিচালক রামি আব্দেল রহমান বার্তা সংস্থা এএফপি’কে বলেন, জিহাদিদের আকস্মিক হামলায় কমপক্ষে ৫০ সৈন্য নিহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সংঘর্ষের সময় মারা গেছেন। তবে নিহতদের বেশিরভাগের শিরñেদ করা হয়। জঙ্গিরা তাদের হামলায় কমপক্ষে ৭৫ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে।

জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল একজন টুইটার বার্তায় লিখেছেন, ‘আবু শারেদ এলাকায় আল্লাহর রহমতে ১৭ ডিভিশনের ৭৫ জন সৈন্যকে আটকের পর শিরোচ্ছেদ করা হয়।’

গত জুনে সিরিয়া ও ইরাকের সীমান্তবর্তী এলাকায় ইসলামী খেলাফত ঘোষণা করে ইসলামিক স্টেট। দুটি দেশের বিস্তীর্ণ এলাকা জিহাদিদের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা তাদের শক্তি ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সূত্র: এএফপি।

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম// টিআই