ভারতে তিন তলা বিশিষ্ট একটি ভবন ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। এছাড়া ধ্বংসস্তুপের নিচে এখনও অন্তত ১৫ জন আটকা পড়েছে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার পুরাতন থানে শহরের নোপাদা এলাকার বি কাবিনে এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় দু্পুর পৌনে ৩টায় ভবনটি ধসে পড়ে। থানে পৌরসভার প্রেস অফিসার সন্দ্বীপ মালভি বলেছেন, ধ্বংসস্তুপের নিচে ১৫ জনের বেশি লোক আটকা পড়েছে বলে মনে করা হচ্ছে।
খবরে বলা হয়েছে, আবাসিক ওই ভবনটি বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছিল। মালভি বলেন, ভবনটিকে আগেই বসবাসের জন্য বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরও জীবনের ঝুঁকি নিয়ে ভবনটিতে বসবাস করত লোকজন।
কেএইচ





