গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে (কোভিড ১৯) নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৮৬ জন। একই সময়ে ভাইরাসটিতে মারা গেছেন ৩৩৬ জন, খবর এনডিটিভি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্য়ান বলছে, এদেশে এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ৮০ হাজার ৫৩২ জন। তবে তার মধ্যে চিকিৎসা সহায়তায় সুস্থ হয়েছেন ২ লাখ ০৪ হাজার ৭১১ জন মানুষ। অর্থাৎ রোগ থেকে পুনরুদ্ধারের হার ৫৩.৭৯ শতাংশ।

সব মিলিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১২ হাজার ৫৭৩ জন। এতদিন পর্যন্ত সারা দেশে মোট ৬৪ লাখ ২৬ হাজার ৬৭২ জনের শারীরিক নমুনা পরীক্ষা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) কমপক্ষে ১ লাখ ৭৬ হাজার ৯৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয় যার মধ্যে ৭.৬৭ শতাংশ পরীক্ষার ফল করোনা পজিটিভ এসেছে।

এমবি