পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের দেশের বাইরে যাওয়ার অনুমতি স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট।
বিচারপতি নাসিরুল মুলকের নেতৃত্বধীন পাঁচ সদস্যের বৃহৎ বেঞ্চ সোমবার এ রায় দেন।
কিছুদিন আগে এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে মোশাররফের নাম বাদ দেয়ার আদেশ দিয়েছিল সিন্ধু হাইকোর্ট। সেই রায় সোমবার স্থগিত করেছে দেশটির সর্বোচ্চ আদালত।
এর আগে মোশাররফের নাম এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে বাদ দেয়ার আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। সূত্র : ডন অনলাইন
ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





