নিজ দলের ১৫ সদস্যের মাথা কেটে নিলো বিশ্বের বর্তমান সবচেয়ে বড় ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেট অর্থ্যাৎ আই এস। আফগানিস্তানে পূর্বাঞ্চলে বৃহস্পতিবার এই হত্যাকাণ্ড চালায় তারা।

হত্যাকাণ্ডের জায়গাটি আফগানিস্তানের পূর্বাঞ্চলে নানগারহার প্রদেশে অবস্থিত যেখানে আইএস সদস্যরা ও আফগানিস্তানে দেশীয় সবচেয়ে বড় জঙ্গি গোষ্ঠি তালেবানদের অবস্থান।

এই বিষয়ে আইএস এর পক্ষ থেকে এখনও পর্যন্ত দায় স্বীকার করা হয় নি এবং আফগান কর্তৃপক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয় নি।

তবে ধারণা করা হচ্ছে নিজেদের ভেতর আন্তকোন্দলের স্বীকার তারা। অথবা আইএস নিজেদের সরিয়ে নেওয়ার চিন্তা বা বের হওয়ার চেষ্টা করেছে যার কারণে তাদেরকে শিরশ্ছেদ করা হয়।

জেড