সৌদি আরবকে ‘নিঃশর্ত সমর্থনের’ দেবে বলে আশ্বাস দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন আজ শুক্রবার এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রী ড. আদেল আজ-জুবায়ের’ এর সংক্ষিপ্ত ইসলামাবাদ সফরের সময় এ আশ্বাস দেয়া হয়।
এ সময়ে সৌদি সরকারের প্রতি সমর্থন পুনরায় ঘোষণা করে পাকিস্তান। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সৌদি আরবের যখন নানামুখী উত্তেজনা চলছে এবং গত মাসে সৌদি আরব ঘোষিত সামরিক জোট গঠনের প্রেক্ষাপটে এ সমর্থন ঘোষণা করা হয়।
ড. আদেলকে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, তার ভাষায়, সৌদি আরবের ভৌখলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো হুমকির বিরুদ্ধে সৌদি জনগণের সঙ্গে পাকিস্তান জনগণ কাধেঁ কাঁধ মিলিয়ে মোকাবেলা করবে। নওয়াজ এ সময়ে সৌদি আরবের প্রতি পাকিস্তানের ‘নিঃশর্ত সমর্থনের’ আশ্বাসও দেন।
এমএম





