এক স্ট্যাটাসে ৩৮০ কোটি ডলার খোয়ালেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ওই স্ট্যাটাসের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির শেয়ারের দর হঠাৎ পড়ে যায় এবং চরম প্রতিদান দিতে হয় মার্ক জাকারবার্গকে।

শুধুই টাকাই খোয়ালেননা বরং বিশ্বে ধনীদের তালিকায় নিচে নেমে গেলেন ফেসবুকের এই প্রতিষ্ঠাতা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মতে বিশ্বে ৫ জন ধনী ব্যাক্তিদের মধ্যে থাকা এই প্রতিষ্ঠাতা এখন দশের মধ্যে চলে এসেছেন।

খবরে বলা হয়, গেলো বৃহস্পতিবার জাকারবার্গ এক স্ট্যাটাসে নতুন বছরে ফেসবুকে বড় পরিবর্তনের আভাস দেন। স্ট্যাটাসে ব্র্যান্ড, ব্যবসা প্রতিষ্ঠান ও মিডিয়ার পেজগুলোর জন্য হতাশার খবর জানান তিনি। যেখানে ওইসব পেজকে কম গুরুত্ব দিয়ে বন্ধুদের স্ট্যাটাস, মন্তব্য ও ভিডিও শেয়ারিংকে জোর দেয়া হয়।

এ ঘোষণার একদিনের মধ্যেই ওয়াল স্ট্রিটে ফেসবুকের শেয়ারের মূল্য কমে যায় সাড়ে চার শতাংশ। ফলে দিনশেষে পুঁজিবাজার থেকে ফেসবুক ৩৮০ কোটি ডলার হারায়।

ব্লুমবার্গের বরাত দিয়ে ডেইলি মেইল ইউকে জানায়, শুক্রবার ৭৭ দশমিক ৮ বিলিয়ন ডলার দিয়ে দিন শুরু করা ফেসবুক দিনশেষে দাঁড়ায় ৭৪ বিলিয়ন ডলারে।

তবে ফোর্বসের সর্বশেষ হিসাবমতে, শনিবার পর্যন্ত ফেসবুকের সার্বিক মূল্য এসে দাঁড়ায় ৭২ দশমিক ৪ বিলিয়ন ডলারে।
এর ফলে মার্ক জাকারবার্গকে টপকে স্প্যানিশ ব্যবসায়ী আমানসিও ওর্তেগা হয়ে যান পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে চতুর্থ। কে জানতো! এক স্ট্যাটাসেই জাকারবার্গকে এতো মূল্য দিতে হবে।

জেড