নেতাজী সুভাষ চন্দ্র বসুকে ‘জাপানের দালাল’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ব্রিটিশের হাতের পুতুল’ বললেন ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কেন্ডয় কাটজু। তার এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। এর আগে মহাত্মা গাঁধীকেও দালাল অ্যাখ্যা দিয়েছিলেন কাটজু।
নিজের ফেসবুক পেজে লিখেছেন, তিনি শীঘ্রই কলকাতা যাবেন। সেখানে কয়েকটি অনুষ্ঠানে ভাষণ দেবেন। সেই ভাষণে তিনি সুভাষ চন্দ্র ও রবীন্দ্রনাথের বিরুদ্ধে মুখ খুলবেন। তিনি লিখেছেন, সুভাষ চন্দ্র উচ্চাকাঙ্খী ছিলেন। আর এই কারণেই তিনি জাপানের দালাল হয়ে গিয়েছিলেন।
কাটজু লিখেছেন, কলকাতায় তিনি তার বক্তৃতায় রবীন্দ্রনাথকে ব্রিটিশের কাঠপুতুল হিসেবেও উল্লেখ করবেন। যদিও কাটজু স্বীকার করে নিয়েছেন যে, তার এই বক্তব্য বহু বাঙালিকেই ক্ষুব্ধ করবে। কিন্তু তা বলে সত্য কথা বলা থেকে তিনি বিরত থাকবেন না বলেও দাবি করেছেন এই অবসরপ্রাপ্ত বিচারপতি।সূত্র: এপিবি আনন্দ
ইআর





