কাবুলে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আফগান রাজধানীতে চালানো হামলার মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।

কাবুলের পাশে জনাকীর্ণ বাজারে মঙ্গলবার বিস্ফোরণটি ঘটানো হয়। গত সপ্তাহে জঙ্গিরা বসন্ত অভিযানের ঘোষণা দেয়ার এক সপ্তাহ পর বড় ধরনের এ হামলা চালানো হল।

মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি সাংবাদিকদের বলেন, ‘আমি দুঃখের সাথে জানাচ্ছি, কাবুলে গতকালের ভয়াবহ হামলার ঘটনায় ৬৪ জন নিহত ও ৩৪৭ জন আহত হয়েছে। এদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। এর আগে নিহতের সংখ্যা ২৮ বলে জানানো হয়েছিল ।

সূত্র: এএফপি

এআই