হামলার সঙ্গে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি জড়িত নয়, এমনটাই দাবি করেছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে।
ঘটনা শনিবার (১৮ অক্টোবর) ঘটেছে। ব্রিটিশ সামরিক বাহিনী জানিয়েছে, ক্রুরা জাহাজ ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিলেন। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স কেন্দ্রের বরাত দিয়ে বলা হয়েছে, হামলা অ্যাডেন থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে সংঘটিত হয়।
সমুদ্র নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, জাহাজটি ক্যামেরুনের পতাকাবাহী এলপিজি পরিবহনকারী, যা ওমানের সোহার থেকে জিবুতির পথে ছিল। ইয়েমেনের আহওয়ার উপকূল থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থানকালে জাহাজটি জরুরি সহায়তার বার্তা পাঠায়।
জাহাজটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর নাবিকরা তা ত্যাগের প্রস্তুতি নেন এবং উদ্ধার অভিযান শুরু হয়েছে।
বৃহত্তর প্রেক্ষাপটে, ২০২৩ সাল থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল এবং সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। তবে ১০ অক্টোবরের পর থেকে ইয়েমেনি বিদ্রোহীরা কোনো হামলার দাবি করেনি।
এনএইচ