আফ্রিকার ক্যামেরুনের উত্তরাঞ্চলে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও বেশ কিছু লোক।
বৃহস্পতিবার (২০ জুন) দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এ হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন। তবে ওই অঞ্চলে বোকো হারামসহ কিছু উগ্রবাদী সংগঠন তৎপর রয়েছে।





