বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে বিশ্বজুড়ে আজ (১৩ আগস্ট) বৃহস্পতিবার পর্যন্ত ২ কোটি ৭ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে বর্তমানে ৬৩ লাখ ৪৭ হাজার ৭১ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৫৯৮ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১ কোটি ৩৭ লাখ ২ হাজার ৫২৮ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৮ লাখ ১২ হাজার ৬০৩ জন, ব্রাজিলে ২৩ লাখ ৯ হাজার ৪৭৭, ভারতে ১৬ লাখ ৯৫ হাজার ৮৬০, রাশিয়ায় ৭ লাখ ১০ হাজার ২৯৮, দক্ষিণ আফ্রিকায় ৪ লাখ ৩২ হাজার ২৯, চিলিতে ৩ লাখ ৫১ হাজার ৪১৯, পেরুতে ৩ লাখ ৩৫ হাজার ৭৫৬, মেক্সিকোতে ৩ লাখ ৩৬ হাজার ৬৩৫, ইরানে ২ লাখ ৯০ হাজার ২৪৪, পাকিস্তানে ২ লাখ ৬৩ হাজার ১৯৩, সৌদি আরবে ২ লাখ ৫৭ হাজার ২৬৯, তুরস্কে ২ লাখ ২৭ হাজার ৮৯, ইতালিতে ২ লাখ ২ হাজার ৬৯৭, স্পেনে ১ লাখ ৯৭ হাজার ৪৩১ জন, জার্মানিতে ১ লাখ ৯৯ হাজার ৯০০, বাংলাদেশে ১ লাখ ৫৩ হাজার ৮৯, কাতারে ১ লাখ ১০ হাজার ৬২৭, কানাডায় ১ লাখ ৭ হাজার ১৪৮, ফ্রান্সে ৮৩ হাজার ৪৭২ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৩৯৮ জন সুস্থ হয়ে উঠেছে।
এছাড়া কুয়েতে ৬৫ হাজার ৪৫১ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৭ হাজার ১৯৩, সিঙ্গাপুরে ৫০ হাজার ৫২০, সুইজারল্যান্ডে ৩২ হাজার ৭০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৮১৭, অস্ট্রেলিয়ায় ১২ হাজার ৭৭৯ ও মালয়েশিয়ায় আট হাজার ৮১৭ জন সুস্থ হয়ে উঠেছে।
এমবি





