প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২৮ লাখ ৫২ হাজার ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ১২ লাখ ছাড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (০৫ এপ্রিল) সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ১২ লাখ ১৮ হাজার ৫ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ লাখ ৫২ হাজার ৫০৯ জনের। আর এখন পর্যন্ত সেরে উঠেছেন ৭ কোটি ৪৪ লাখ ২২ হাজার ৬৬৫ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সোমবার (০৫ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৬ হাজার ১২৬ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ১ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৯৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৪৩৩ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৪ নম্বরে। মেক্সিকোতে সোমবার (০৫ এপ্রিল) সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৫০ হাজার ৪৫৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪ হাজার ১৪৭ জনের।

আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৫০৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬২৩ জনের।

মৃত্যুর দিক থেকে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায় ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৭৩ হাজার ৭৯৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৭৮ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে উঠে আসা ফ্রান্স মৃত্যু বিবেচনায় রয়েছে অষ্টম স্থানে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৮ লাখ ৮৩ হাজার ১৭৪ জন এবং মারা গেছে ৯৬ হাজার ৮০৮ জন।

আক্রান্ত বিবেচনায় পঞ্চম এবং মৃতের সংখ্যায় সপ্তম স্থানে রয়েছে রাশিয়া। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ২৯ হাজার ৫৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৭১৩ জনের।

এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৩ জনের। দেশে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২৬৬ জনে। একই সময়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে। একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৭২৪ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.৭ শতাংশ। রোববার (০৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এমবি