গত শুক্রবার রাখাইন রাজ্যে ৪টি পুলিশ পোস্টে হামলা চালায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠি আরাকান আমি (এএ)। এ সময় তারা গ্রেফতার করে ৪ নারী এবং ১৪ জন পুলিশ।
মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় জানায়, প্রায় ৩০০ বিদ্রোহী এ হামলা চালায়। হামলার সময় তারা ১৪ জন পুলিশকে হত্যা এবং নয় জনকে আহত করে। শুক্রবার ভোরের এই হামলায় তারা ৪০ টি আগ্নেয়াস্ত্র ও ৪০ হাজার রাউন্ড গুলিও নিয়ে যায়।
আটকের পরদিন গতকাল শনিবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।
থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাওয়ার্দিতে বলা হয়, আরাকান আর্মি জানিয়েছে, যুদ্ধবন্দীদের বিষয়ে প্রচলিত আন্তর্জাতিক নিয়ম মেনে তারা বন্দীদের মুক্তি দিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সৈন্য পাঠানোর পরও এসব পোস্টে এএ’র ব্যাপক হামলা ঠেকানো সম্ভব না হওয়ায় তারা অন্য দুটি পোস্টে গিয়ে আশ্রয় নেয়। চারটি গ্রামের সব বাসিন্দারা পালিয়ে গিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন।
এএ তাদের তথ্যের পেইজে বন্দীদের মুক্তি দেয়ার খবর জানায়। তারা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ এনেছে।
সশস্ত্র গোষ্ঠীটি জানায়, ‘রাখাইনে প্রায় প্রতিদিনই সংঘর্ষ হয় এবং সেখানে অভ্যন্তরীণ বাস্তুহারাদের সংখ্যা বাড়ছে’।
সেনাবাহিনী তাদের খাবার, তহবিল, তথ্য ও নিয়োগের ব্যবস্থা বন্ধ করে দেয়ায় তারা একই সঙ্গে চারটি পোস্টে হামলা চালিয়েছে বলে দাবী করে। রাখাইনের তরুণদেরও কোনও কারণ ছাড়া যথেচ্ছ গ্রেফতার করা হচ্ছে বলে দাবী করে তারা।
জেড





