প্রায় ৬শ অভিবাসী বহনকারী একটি নৌকা মিশরের উপকূলে ডুবে গেছে, নিরাপত্তা সূত্র ও স্থানীয় কর্মকর্তারা বুধবার রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করে বলেন ডুবন্ত নৌকায় অন্তত ২৯ জন নিহত হয়েছে।
একটি অবৈধ অভিবাসনের নৌকা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মধ্যরাতে মিশরীয় উপকূলের মাধ্যমে বৃহত্তম অবৈধ অভিবাসনের অপারেশনে ৬'শ জন অভিবাসী নিয়ে কাফর আল শেখ উপকূলে এসে নৌকাটি ডুবে যায়। এঘটনায় ২৯ জন প্রাণ হারায়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনার একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, উদ্ধার কর্মীরা ৬০০ অভিবাসী বহনকারী ডুবন্ত নৌকা থেকে ১৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকায় মিশরীয়, সিরিয়ার এবং আফ্রিকান অভিবাসীদের বহন করছিলো।
সূত্র: ডেইলি নিউএইজ
এসএ





