বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৩৩ লাখ ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩৩ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৮ মে) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৩৩ লাখ ৫৯ হাজার ২৯৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৮৫ হাজার ৭৫ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার (১৮ মে) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ৯৪ হাজার ২৩২ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৩৫০ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ৩৯১ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৫৩৭ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ৪৬৩ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৩৯০ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৫ নম্বরে। মেক্সিকোতে মঙ্গলবার (১৮ মে) সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৮১ হাজার ৯২৩ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২০ হাজার ৪৩৭ জনের।

এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। নতুন করে মৃত্যু হয়েছে ৩২ জনের। আর করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ৬৯৮ জন। সোমবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এতে বলা হয়, মারা যাওয়া ৩২ জনের মধ্যে পুরুষ ২৩ জন, নারী ৯ জন।

এর আগে রোববার (১৬ মে) করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া একই দিন ৩৬৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। ফলে গত ২৪ ঘণ্টায় ফের দেশে মৃত্যু ও শনাক্ত বাড়ল।

এদিকে, দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জন হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ১৮১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮ জন। এদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হলেন মোট ৭ লাখ ২৩ হাজার ৯৪ জন।

এমবি