স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ে মার্কশীট গুলোতে শিক্ষার্থীদের ছবি থাকে। হয়ত কারো ছবি একটু ভালো আবার কারো ছবি একটু খারাপ দেখা যায়।

কিন্তু মার্কশীটে পুরো চেহারা পরিবর্তন হয়ে যদি সিনেমার কোন বিখ্যাত নায়কের ছবি থাকে তাহলে বিষয়টি রীতিমত অবাক হওয়ার বিষয়।

ঠিক এমনটিই ঘটেছে ভারতে একটি বিশ্ববিদ্যালয়ে। সমাবর্তন উপলক্ষে তৈরি করা মার্কশীটে শিক্ষার্থীর চেহারার পরিবর্তে প্রিন্ট হয়ে চলে আসে বিখ্যাত বলিউড তারকা সালমান খানের ছবি।

ভারতে আগ্রায় অবস্থিত ড. ভীম রাও আম্বেদকার বিশ্ববিদ্যালয় এই দুর্ঘটনা ঘটে। ভুলটি ভুল করে হলেও চেক করার সময় কেন ধরা পড়লো না এই নিয়ে ভারতের নেট দুনিয়ায় এখন তোলপাড়। এই নিয়ে বিপাকে প্রতিষ্ঠানও। কারণ এক মাস পরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কাকে সম্মাননা দেওয়া হবে। শিক্ষার্থীকে নাকি সালমান খানকে কারণ মার্কশীটে ছবিতো সালমান খানের।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ড. গিরিজা শংকর বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়ালিভাবে আমরা চেক করে দেখি ছবিতে কোন অসঙ্গতি নেই। এই বিষয়ে আমরা কোন অভিযোগ পাই নাই। পাশাপাশি আমাদের সমাবর্তন উপলক্ষ্যে এই কাজটি একটি প্রাইভেট এজেন্সিকে দেওয়া হয়।

যদি এই ভুলটি হয়ে থাকে তাহলে সেটা শিক্ষার্থীই করেছে। কারণ ফরমপূরণ করার পর ছবি দিতে হয় অনলাইনে। হয়ত সে অন্য একজনের ছবি দিয়েছে।

উল্লেখ্য সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
জেড