ইরাকের বাগদাদে একটি অটো ডিলারশিপের গাড়ীবোমা হামলা অন্তত ৫৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে প্রায় ৬০ জন। ইরাকের রাজধানী বাগদাদে এই ভয়াবহ হামলার দ্বায় স্বীকার করে নিয়েছে আইএস।
আইএস এর অনলাইন ভিত্তিক ওয়েব সাইট আমাক নিউজ এজেন্সিতে একটি বিবৃতির মাধ্যমে এই আত্মঘাতী হামলার দ্বায় স্বীকার করে তারা। ২০১৬ সালের অক্টোবর মাসে ইরাকের অন্যতম শহর মসুলে যুক্তরাষ্ট্রীয় ও ইরাকী যৌথ বাহিনীর অভিযানে অাধিপত্য হারাতে বাধ্য হয় আইএস। আধিপত্যের জায়গা হারিয়ে তারা ছড়িয়ে পড়ে ইরাকের বিভিন্ন জায়গায়।
ছড়িয়ে পড়ার কারনে তারা এখনো সর্বোচ্চ প্রচেষ্টায় থাকে বিভিন্ন জায়গায় হামলা চালানোর। তারা বাগদাদে গত কয়েকমাসে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে হামলা চালানের চেষ্টা করে। এতে অনেক লোক নিহত হয়। সর্বশেষ গত বৃহস্পতিবারও বাগদাদ ও তার আশে পাশে কয়েক জায়গায় হামলা চালানো হয়। এতে ৫৫ জান নিহত হওয়া ছাড়াও বিচ্ছিন্নভাবে ৮ জন মারা যায় এবং আহত হয় আরও ৩০ জন।
মসুলে রাজত্ব হারিয়ে এখন আইএস চটে বসেছে বিশেষ করে বাগদাদের ওপর। ইরাকে এই ছাড়াও স্থানীয় কিছু চরমপন্থী গোষ্ঠী আছে। যারা সবসময় আমেরিকার সেনাবাহিনী ও ইরাকী সরকারকে হুমকি দিয়ে থাকে।
জেড





