কেনিয়ার একটি শহরে জনপ্রিয় উপকূলীয় অবকাশ কেন্দ্রের নিকটে জঙ্গী হামলায় ২৭ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ প্রধান ডেভিট কিমাইও সোমবার এ তথ্য জানান।
পুলিশ প্রধান বলেন, বন্দুকধারীরা হামলার জন্য দু'টি হোটেল, একটি ব্যাংক এবং একটি পুলিশ স্টেশন টার্গেট করেছিল।

বিবিসি'র সাংবাদিক ইউসুফ দাউ জানান, রোববার স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে হামলা শুরু হয়। এসময় লোকজন টিভিতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আক্রমণকারীরা একটি গাড়ি ছিনতাই করে এবং শহরের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য এটি ব্যবহার করে। তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।

সম্প্রতি কেনিয়াতে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য সসস্ত্র গ্রুপ আল শাবাবকে দায়ী করা হচ্ছে। সূত্র: এপি, বিবিসি।

ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম)// টিআই