বিক্ষোভকারীদের দাবীর মুখে সংবিধান সংশোধনের উদ্যোগ নিচ্ছে চিলি । রবিবার মধ্য-ডান ও ডানপন্থী জোট দলগুলোর সঙ্গে বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গঞ্জালো ব্লুমেল এ ঘোষণা দেন।

নতুন এ সংবিধান সাবেক স্বৈরশাসক অগাস্তো পিনোচেটের শাসনামলের সংবিধানের স্থলাভিষিক্ত হবে। যুক্তরাষ্ট্রের সমর্থনে পিনোচেট ১৯৭৩ সাল থেকে ১৯৯০ পর্যন্ত চিলিতে লৌহ শাসন জারি রাখেন।

গত তিন সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভকারীরা যেসব দাবিতে আন্দোলন চালিয়ে আসছে এটি তার অন্যতম।

স্বরাষ্ট্রমন্ত্রী গঞ্জালো ব্লুমেল বলেছেন, নতুন সংবিধানটি একটি সংবিধান পরিষদ নামে একটি সংস্থার দ্বারা খসড়া করা হবে এবং তারপরে অনুমোদনের জন্য গণভোট করা হবে।

ব্যস্ত সময়ে মেট্রো ভাড়া বাড়ানোর প্রতিবাদে দেশটিতে গত ১৮ অক্টোবর বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে তারা সংবিধান সংশোধনের দাবি জানাতে থাকে।

এ মাসের প্রথমদিকে চালানো জনমত জরিপে দেখা গেছে ৮৭ শতাংশ চিলিবাসী সংবিধান সংশোধনের পক্ষে রয়েছে।

এম